কুড়িগ্রামে ব্র্যাকের সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১:১৫ অপরাহ্ন /
কুড়িগ্রামে ব্র্যাকের সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

জুয়েল রানা ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, ডিপুটি ম্যানেজার জাকির হোসেন ও ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন।

এসময় ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ান চৌধুরী বলেন, কুড়িগ্রাম সদরে সবচেয়ে দুর্যোগপূর্ন ইউনিয়ন যাত্রাপুর। এই ইউনিয়নটিতে আমার কাজ করছি। সবাই আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন।