বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে নকল সার ও কীটনাশক প্রস্তুত করায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের ৪নং ওয়ার্ডের নারিকেলবাড়ি বকুলতলা সংলগ্ন খেওয়ারপার এলাকায় দীর্ঘদিন ধরে নকল সার ও কীটনাশকের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় আছির উদ্দিনের ছেলে আবুবক্কর সিদ্দিক (৪৮)।

গতকাল বুধবার এসকিউ এগ্রিকালচার লিমিটেডের টেরিটরি সেলস অফিসার মোঃ আতিকুর রহমান উলিপুর থেকে নাজিমখাঁ যাচ্ছিলেন। এসময় তাঁর চোখে পড়ে—একটি অটোরিকশায় “থট ৮০ ডব্লিউ ডি.জি” নামের সালফারের মোড়ক ভর্তি নকল কীটনাশক বাজারে নেওয়া হচ্ছে। অটোরিকশাটি চালাচ্ছিলেন মোফা নামের এক চালক।

বিজ্ঞাপন

ঘটনা সন্দেহজনক মনে হলে আতিকুর রহমান তাৎক্ষণিকভাবে উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনকে অবহিত করেন। পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাল সার ও কীটনাশকের চালান জব্দ করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৬(১) ধারা অনুযায়ী আসামি আবুবক্কর সিদ্দিককে দোষী সাব্যস্ত করে মামলা নং ১৮/২৫ এর মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানকালে নকল সার ও কীটনাশক তৈরির কাজে ব্যবহৃত রি-ব্র্যান্ডিংয়ের উপকরণ জব্দ করা হয়। আদালত জব্দকৃত মালামাল ধ্বংস করার জন্য কৃষি অফিসার, উলিপুরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় নকল সার ও কীটনাশকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]