বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে মাদক ও জুয়া প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭ঘটিকায় উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট ফরকেরহাট বাজার এলাকায় এ সমাবেশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক ও জুয়া সমাজের জন্য এক অভিশাপ। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুললে মাদক ও জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।”

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর মজিদ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।

সমাবেশে সভাপতির বক্তব্যে ৬ নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির (আদিল) বলেন, “মাদক ও জুয়ার কারণে গ্রামীণ শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। তাই আমরা সবাই মিলে এ সামাজিক ব্যাধি নির্মূল করব।”

বক্তারা আরও বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না; সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিশেষ করে তরুণদের ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার সাথে সম্পৃক্ত করে তাদের সঠিক পথে রাখার আহ্বান জানানো হয়।

উমর মজিদ ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড আয়োজিত সমাবেশে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবিগণ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে মাদক ও জুয়া প্রতিরোধে একযোগে কাজ করার শপথ গ্রহণ করেন উপস্থিত সবাই।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]