বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ডিভিশন সুবিধা পেলেও মহিলা ওয়ার্ডে কারাবন্দি সাবেক ডিসি সুলতানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

আদালতের নির্দেশে ডিভিশন সুবিধাপ্রাপ্ত হলেও ডিভিশন সুবিধাহীন কুড়িগ্রাম কারাগারের মহিলা ওয়ার্ডে অবস্থান করছেন কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। শনিবার (৬ সেপ্টেম্বর) পর্ন্ত গত পাঁচ দিনেও তাকে ডিভিশন সুবিধাযুক্ত কারাগারে স্থানান্তর করা হয়নি। বিষয়টি নিয়ে আইনজীবীসহ স্থানীয়দের মধ্যে সন্দেহের পাশাপাশি কৌতুহল সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম জেলা কারাগার কর্তৃপক্ষ বলছে, কুড়িগ্রাম কারাগারে ডিভিশন সুবিধা নেই। আদালতের নির্দেশনায় কারাবিধি অনুসারে ডিভিশন প্রাপ্ত হলেও সাবেক ডিসি নিজ আগ্রহে কুড়িগ্রাম কারাগারেই বন্দি আছেন। গত পাঁচ দিন ধরে তিনি করাগারের সাধারণ মহিলা ওয়ার্ডেই থাকছেন।

বিজ্ঞাপন

এর আগে, সাংবাদিক নির্যাতনের মামলায় গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেক ডিসি সুলতানা পারভীন। আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই আইনজীবীর মাধ্যমে ডিভিশন প্রাপ্তির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সরকারি একটি পুকুর সংস্কার করে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমান আদালতের নামে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় হাজত বাস করছেন সাবেক ডিসি সুলতানা পারভীন। ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায় তিনি পদায়ত ও পদোন্নতি নিয়ে যুগ্মসচিব মর্যাদায় কর্মরত ছিলেন। যদিও তার পদায়ন ও পদোন্নতি নিয়ে উচ্চ আদালতের রুল জারি রয়েছে।

‘রাতের ভোট ’ খ্যাত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতানা পারভীন কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন। এরপর থেকেই দোর্দন্ড প্রতাপশালী হয়ে ওঠেন সাবেক এই ডিসি। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার সাবেক এই ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।

আইনজীবীরা বলছেন, কোনও আসামি কারাগারে ডিভিশন সুবিধা পেলে তারা কখনই সেই সুবিধা হাতছাড়া করেন না। কিন্তু সাবেক ডিসি সুবিধা নিয়েও তা ভোগ না করার বিষয়টি সন্দেহের উদ্রেক করে। সুবিধাবিহীন কুড়িগ্রাম কারাগারে তিনি বাড়তি কোনও সুবিধা নিচ্ছেন কি না তা কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিৎ।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন, ‘ ডিভিশনপ্রাপ্ত আসামি ডিভিশনে না যাওয়ার অর্থ হলো নন ডিভিশন কারাগারে এমন কিছু সুযোগ সুবিধা পেয়েছে যা ডিভিশনের চেয়ে উত্তম বলে সন্দেহের সৃষ্টি করে। কেননা সাধারণত ডিভিশন পাওয়ার যোগ্য ব্যক্তি যখন জেলে যায় তখন একটি দিনও ডিভিশনের বাইরে থাকার জন্য সেই আসামি অপেক্ষা করেন না। বিষয়টি কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিৎ বলে মনে করি।’

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, ” সাবেক ডিসি সুলতানা পারভীন গত ২ সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম জেলা কারাগারের মহিলা ওয়ার্ডে রয়েছেন। উনি ( সুলতানা পারভীন) ডিভিশন পেয়েছেন কিন্তু এখানে এ সংক্রান্ত অবকাঠামোগত সুবিধা নাই। তিনি সাধারণ ওয়ার্ডেই আছেন। আমরা কোর্টের আদেশ ব্যাতিত পরবর্তী পদক্ষেপ নিতে পারছি না।’

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 15

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]