
মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

টিকাদান রেজিস্ট্রেশন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আতিকুর রহমান, এসআইএমও, কুড়িগ্রাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং বেলদহ মাদ্রাসার সুপার মাও. ইউসুফ আলী প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ভুরুঙ্গামারী উপজেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রমে শিক্ষকদের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জুলফিকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ সায়েম। ভ্যাকসিন রেজিস্ট্রেশন প্রক্রিয়া তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দীপ জন মিত্র ক্যাম্পেইন সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভা সঞ্চালনা করেন মোঃ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক, তিলাই উচ্চ বিদ্যালয়।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান, আব্দুল মজিদ, সেলিনা আক্তার জাহান, সৈয়দ আলী, আব্দুল গফুর, কাজিম উদ্দিন, ইব্রাহীম খলিল, আনিসুর রহমান, ইউসুফ আলী, আব্দুস সালাম, নাজমুল হক, মাহবুবুর রহমান, কায়সার আলী, আব্দুল আওয়াল, মুসলেম উদ্দিন, রুহুল আমিন, আ: সামাদ, নুরুল ইসলাম, আবু হানিফ, হাফেজ আ: গফুর, মৌলুবী কুদ্দুস, মজিবর রহমান, এনামুল, নুরুল হক, নুর আলম, নিজাম উদ্দিন, রেজাউল করিম, আমিনুল ইসলাম, খায়রুজ্জামান, শফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, শামীমসহ আরও অনেকে।
সর্বশেষে সভাপতি ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম সভার সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :