জাহাঙ্গীর আলম।। ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
জানা গেছে, নিহত যুবক মিলনের বিবাহর পর হতে ছেলের বউ সানজিদার সাথে শাশুড়ি মঞ্জু বেগমের সম্পর্কের পারিবারিক ভাবে অবনতি ঘটতে থাকে অবনতি ঘটার একপর্যায়ে ছেলে মিলন মিয়া তাহার মায়ের সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণের কারণে ২৪ আগস্ট রাতে মিলনের মা মঞ্জু বেগমের সহিত মিলনের আত্মীয়-স্বজন পারিবারিক বৈঠকের মাধ্যমে চর থাপ্পড় দিয়ে মিলনের মায়ের সহিত আপোষ মীমাংসা করে দেয়। রাতের খাওয়া-দাওয়া শেষে মিলন তাহার শোয়ার ঘরে যায়। রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে লালনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, ঘটনাস্থল নাগেশ্বরী-ফুলবাড়ী থানার সার্কেল এএসপি মোজাম্মেল হক পরিদর্শন করেছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 781
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

নভেম্বর 3, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]