বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারি রনির ভূরুঙ্গামারীতে গণসংযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও কাছাকাটা থানার সমন্বয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী মোঃ হারিসুল বারি রনি শুক্রবার (২২ আগস্ট) ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাঁদের নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন— “আমি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে মানুষের পাশে থেকে কাজ করবো।”

বিজ্ঞাপন

গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা অংশ নিয়ে তাঁকে সমর্থন জানান এবং সমাজের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাধারণ মানুষও রনির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁদের বিশ্বাস।

জনগণ উল্লেখ করেন, মোঃ হারিসুল বারি রনি একজন তরুণ উদীয়মান নেতা। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। পরিবর্তন ও উন্নয়নকে মূল লক্ষ্য ধরে তিনি শিলখুড়ী ইউনিয়নসহ ভূরুঙ্গামারীকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিলখুড়ী ইউনিয়ন থেকে শুরু হওয়া এই গণসংযোগ আসন্ন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]

ছেলের প্রাণনাশের হুমকির অভিযোগ, নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

নভেম্বর 2, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলের প্রাণনাশের হুমকির মুখে নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নাসিমা বেওয়া (৪৭) নামে এক নারী। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর বাড়ি ফিরে বড় ছেলে রাজু মিয়া (২২) তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন ওই নারী। নাসিমা […]