নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।
নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেও কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 55
বিজ্ঞাপন

নভেম্বর ১৪, ২০২৬
ডেস্ক নিউজ কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া প্রার্থীদের শারীরিক উচ্চতা, বুকের মাপ, বয়স এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের […]

নভেম্বর ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সরকারি কলেজে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ না থাকায় হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কলেজে সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ। তিনি বলেন, […]

নভেম্বর ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক এস এম ওয়ালি উল্লাহকে (৪৩) স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট […]