শনিবার, ১৪ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় কারাগারে কলেজ শিক্ষক

· প্রকাশ: · আপডেট:
স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় কারাগারে কলেজ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক এস এম ওয়ালি উল্লাহকে (৪৩) স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট সূত্র এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চিলমারী কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২ জুলাই রেজিস্ট্রিকৃত কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই চিলমারী উপজেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাসকালে অভিযুক্ত শিক্ষক স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে আইনি নোটিশ ও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। এরপর বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ১১(গ) ধারায় আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার বাদী বলেন, ‘ওয়ালি উল্লাহ্ ২০২৫ সালের ২ জুলাই নানা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করে। সুমহান ইসলামের লেবাস ধারণ করে সে আমার সাথে সুন্দর সুন্দর কথা বলে প্রতারণা করেছে। সে একজন মুখোশধারী ক্রিমিনাল। আমি আশঙ্কা করছি সে আমার মতো আরও অনেকের জীবন নষ্ট করেছে। আমি রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

অভিযুক্তের মা মোছা. ‘আনোয়ারা বেগম পুত্রকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে জানান, আমার ছেলে গ্রেপ্তার হয়েছে—এজন্য দেশের আইন-আদালত আছে। আইন অনুযায়ী যা হবার তাই হবে।’

এদিকে, চিলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধূরীকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ালি উল্লাহর স্ত্রীর করা মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে কুড়িগ্রামে টিআরসি নিয়োগের প্রাথমিক বাছাই শুরু

নভেম্বর ১৪, ২০২৬

ডেস্ক নিউজ কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া প্রার্থীদের শারীরিক উচ্চতা, বুকের মাপ, বয়স এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের […]

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজন চান শিক্ষার্থীরা, হতাশা প্রকাশ জাকারিয়া খাঁনের

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজন চান শিক্ষার্থীরা, হতাশা প্রকাশ জাকারিয়া খাঁনের

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সরকারি কলেজে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ না থাকায় হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কলেজে সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ। তিনি বলেন, […]

শনিবার কুড়িগ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শনিবার কুড়িগ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৩ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে […]

ফেসবুকে ফলো করুন