কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আসর।
হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছেঁ ওঠা, পানিতে বালিশ যুদ্ধ, হাঁড়িভাঙাসহ নানা খেলায় মেতে ওঠেন শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ। দর্শকদের করতালি আর প্রতিযোগীদের উচ্ছ্বাসে দিনভর মুখর ছিল পুরো এলাকা.
রোববার (৮ নভেম্বর) দুর্বার তারুণ্য বাংলাদেশের উদ্যোগে এবং এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন করা হয়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ খেলা দেখতে সেখানে ভিড় করেন।
আয়োজনের খেলাগুলোর মধ্যে চোখবেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠা, পানিতে বালিশ যুদ্ধ, হাঁড়িভাঙা, সাঁতার, বিস্কুট দৌড়, মারবেল দৌড় এবং যেমন খুশি তেমন সাজো। এগুলো ক্রীড়ার বৈচিত্র্য প্রদর্শন করে এবং পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এটি কুড়িগ্রামে গ্রামীণ খেলা হিসেবে পরিচিত, দর্শকদের উৎসাহ ও অংশগ্রহণকারীদের চাঞ্চল্য বাড়ায়।
এদিকে প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের উৎসাহ এবং দর্শকদের আনন্দে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় খাবার, ছোটখাটো প্রতিযোগিতা ও সঙ্গীতের মুগ্ধতা এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে, যাতে শিশু ও বৃদ্ধ—সবাই মিলে স্মরণীয় মুহূর্ত শেয়ার করতে পারেন।
খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান নয়ন, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়কারী মকলেছুর রহমান, ইউপি সদস্য আবুল হোসেন এবং দুর্বার তারুণ্য বাংলাদেশের কুড়িগ্রাম শাখার সভাপতি রেজওয়ানুল হক নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক, জুয়া, মোবাইল আসক্তি ও বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।
কুড়িগ্রামে গ্রামীণ খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও ঐতিহ্যের অংশ।
আয়োজকরা জানান, গত পাঁচ বছর ধরে ডাক্তারপাড়া গ্রামে এ ধরনের আয়োজন করা হচ্ছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা, নতুন প্রজন্মের সঙ্গে হারিয়ে যেতে বসা খেলাধুলার পরিচয় করিয়ে দেওয়া এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।







