শনিবার, ৭ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে আহত অবস্থায় হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

· প্রকাশ: · আপডেট:
কুড়িগ্রামে আহত অবস্থায় হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয়রা। গত ৫ নভেম্বর দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির এই পাখিটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে কিছু শকুন বাংলাদেশে আসে।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী একটি পরিযায়ী শকুন। শীত মৌসুমে হিমালয় ও এর আশপাশের অঞ্চল থেকে এসব শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।

এদিকে বন্যপ্রাণী অসুস্থ, আহত কিংবা বিপদগ্রস্ত অবস্থায় দেখলে নিজে ধরার চেষ্টা না করে বিরক্ত না করার এবং দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন, সভাপতি লিটন ও সম্পাদক আইয়ুব আলী

কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন, সভাপতি লিটন ও সম্পাদক আইয়ুব আলী

নভেম্বর ৭, ২০২৬

ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি ‘বন্ধুত্ব আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বন্ধু’৯৬-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৯৯৬ ব্যাচের বিভিন্ন পেশার বন্ধু-বান্ধবীরা অংশ নেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধু খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম আরিফুজ্জামান […]

রাজারহাটে অসহায় নির্মাণ শ্রমিককে ৫০ হাজার টাকার চেক দিল শ্রমিক ইউনিয়ন

রাজারহাটে অসহায় নির্মাণ শ্রমিককে ৫০ হাজার টাকার চেক দিল শ্রমিক ইউনিয়ন

নভেম্বর ৭, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে অসহায় এক নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সদস্য আব্দুল জব্বার আলীকে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে […]

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশ, রাজারহাট থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশ, রাজারহাট থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন

নভেম্বর ৭, ২০২৬

আব্দুল হাকিম সবুজ, রাজারহাট প্রতিনিধি প্রথমবারের মতো সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন গ্রাম পুলিশ সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলায় মোট ৬১ জন […]

Verified by MonsterInsights