শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরের স্বর্ণময়ী সরোবরে দীপদান, ধর্মীয় আয়োজনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দীপদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার স্বর্ণময়ী সরোবর (কাচারিপুকুর পাড়) এলাকায় শ্রীশ্রী গোবিন্দজিউ মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উলিপুর উপজেলার সনাতনী ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ ও তুলসী আরতিসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আয়োজকদের প্রকাশিত ব্যানারে উল্লেখ করা হয়, পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন, দেশমাতৃকার কল্যাণ এবং জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় এ দীপদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ভক্তপদ রেণু কামনায় ছিলেন সুশান্ত কুমার রবিদাস (শুভ)। সার্বিক সহযোগিতায় ছিলেন সঞ্জিত কুমার মোদক (সমিরন), আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উলিপুর উপজেলা শাখা।

এ সময় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত থেকে দীপদানসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগসহ একাধিক অভিযোগে এনসিপি নেতা জুয়েলকে শোকজ

নভেম্বর 5, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। চাকরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগসহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দপ্তর। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা […]

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]