
খালেক পারভেজ লালু
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ‘ প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
বুধবার (২০ আগস্ট) বিকেলে সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উলিপুর মাছ বাজার সংলগ্ন পৌরসভার সামনে মৎস্য সপ্তাহের ভিডিও চিত্র, মৎস্য সংরক্ষন আইন ও জাটকা মাছ রক্ষা কার্যক্রমের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উক্ত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার,সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী মোঃ একরামুল হক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :