বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে নৈতিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন


“নৈতিক সমাজ সর্বজনীন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় নৈতিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নৈতিক সমাজ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত সভায় একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈতিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন। তিনি তার বক্তব্যে বলেন আমরা যদি দেশ থেকে দুর্নীতি শূন্য রাজনীতি ও স্বৈরতন্ত্র শূন্য রাষ্ট্র গঠন করতে পারি তাহলে দেশ থেকে দারিদ্র্য শূন্য এমনিতেই হয়ে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বাদশা, জেলা আহ্বায়ক আশরাফ আলী, সদস্য সচিব রোকনুজ্জামান, জেলা সদস্য সোহানুর রহমান সোহান, রাজারহাট উপজেলা আহ্বায়ক ফখরুল ইসলাম, ছিনাই ইউনিয়নের সদস্য আকবর আলী ও সদস্য সচিব শৈলেন রায় প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বর্তমান রাজনীতিতে নৈতিকতার ঘাটতি, দুর্নীতি, দারিদ্র্য ও সন্ত্রাস সমাজকে পিছিয়ে দিচ্ছে। তাই নৈতিক মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মাধ্যমে একটি শক্তিশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে তারা তিনটি প্রধান লক্ষ্য ঘোষণা করেন—দুর্নীতি শূন্য রাজনীতি, দারিদ্র্য শূন্য সমাজ ও সন্ত্রাস শূন্য রাষ্ট্র।

এছাড়া সভায় সাত দফা জাতীয় মুক্তি সনদও উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দফা হলো—নৈতিক শিক্ষা বিস্তার ও সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, স্বাস্থ্য, পরিবার ও পরিবেশ সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন এবং সাংস্কৃতিক বিকাশ ও জাতীয় ঐক্য।

বক্তারা আরও বলেন, জনগণের সেবা হওয়া উচিত রাজনীতিবিদদের একমাত্র লক্ষ্য। এমপি হবেন জনগণের প্রকৃত সেবক, আর রাজনৈতিক চরিত্র পরিবর্তনের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত প্রদান করে নৈতিক সমাজের কর্মসূচির প্রতি সমর্থন জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]