বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদরাসায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ম বহিভূর্তভাবে নিয়োগের নামে বাণিজ্য । এলাকাবাসীর অভিযোগ একই পরিবারের চার জনকে প্রায় কোটি টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে চাকুরী প্রদানের তড়িঘড়ি।

উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেন চৌধুরী বলেন আব্দুল মজিদ অত্র প্রতিষ্ঠানের নৈশ প্রহরী থেকে টাকার বিনিময়ে অফিস সহকারী পদে অবৈধভাবে নিয়োগ নেন।এছাড়া একই পরিবারে টাকার বিনিময়ে ৪ জনসহ মোট ৬ টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

এছাড়া তিনি দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের ৪৫ নং সদস্য হিসেবে থেকেও যেন আওয়ামী লীগের তথ্য ও টাকার যোগান ভান্ডার হিসেবে কাজ করেছেন।

এছাড়া দুর্গাপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানাান আমি নিজে অভিভাবক

সদস্য হয়ে প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হল তা জানিনা। আরো অভিযোগ করেন প্রতিষ্ঠানের আব্দুল মজিদ অফিস সহায়ক পদে অবৈধভাবে চাকুরীতে যোগদানের জন্য মড়িয়া হয়ে উঠেন। এছাড়া তাঁর নিজ মেয়েকে মমতা বেগমকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে হিসাব রক্ষক পদে চাকরি নিতে মরিয়া হয়ে উঠেন।

এলাকাবাসীর পক্ষে শাহ আলম বলেন আব্দুল মজিদের আপন ভাতিজা রাকিব হোসেনকে ১২ লক্ষ টাকার বিনিময়ে হিসাব সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন।

এছাড়া আব্দুল মজিদের ভাতিজা বউ সোমা আক্তারকে আয়া পদে ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী প্রদান করা হয়।

এছাড়া এলাকাবাসীর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে আহাম্মদ আলীকে ১৬ লক্ষ টাকার বিনিময়ে একইভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করান বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আজ্ঞাবাহক হিসাবে আহাম্মদ আলী বিভিন্ন ভাবে কাজ করে গিয়েছিলেন।

যার বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে অবৈধভাবে ভোট গ্রহণের অভিযোগ রয়েছে।

এছাড়া উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের হরিফিয়া দাখিল মাদরাসায় বিভিন্ন অনিয়ম ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।

এবিষয়ে অএ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছুর রহমানের মুঠো কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে উলিপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াহিদ জানান নিয়োগ বিষয়ে আমি কিছুই জানিনা।এছাড়া আমি নিয়োগ বোর্ডের সদস্য না, কোন তথ্য আমার জানা নেই।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]