বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শাক বিক্রি করেই সাত সদস্যের পরিবারের জীবিকা চালান রানা মিয়া

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

এনামুল হক সরকার, রাজারহাট

শীতের সন্ধ্যা। বাজারের কোলাহলের মধ্যে ভেসে আসছে এক বিক্রেতার ডাক—‘লালশাক ছয় আঁটি ২০ টাকা, সবুজ শাক চার আঁটি ২০ টাকা। আসেন, শাক নিয়ে যান।’ এভাবেই ক্রেতাদের ডাকছেন রানা মিয়া। শাক বিক্রি করেই সাত সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী সড়কসংলগ্ন রেললাইনের ওপর বসে রাতে শাক বিক্রি করেন ৩৭ বছর বয়সী রানা। তাঁর বাড়ি উপজেলার মেকুরটারী গ্রামে। তিনি মৃত মনসুর আলীর ছেলে।

বিজ্ঞাপন

রানার শাকের পসরা থেকে প্রয়োজনীয় শাক কিনে নিয়ে যান নানা বয়সী মানুষ। এক ক্রেতা হীতেন চন্দ্র রায় কিনতে এলেন লালশাক ও মুলাশাক। একই সঙ্গে দুই ধরনের শাক কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, মাছ দিয়ে রান্না করলে এ দুই শাক খেতে বেশ সুস্বাদু লাগে।

আরেক ক্রেতা স্কুলশিক্ষক রুবেল কিনলেন পুঁইশাক। দামদর শেষে এক জোড়া পুঁইশাক নিয়ে বাড়ির পথে রওনা হন তিনি। অন্যদিকে ক্রেতা সামচ্ছুজ্জোহা সবুজ কিনলেন ২০ টাকার পাটশাক। শাক পছন্দ করেন জানিয়ে তিনি বলেন, ডাল, শাক আর ভাত তাঁর প্রিয় খাবার।

রানা মিয়া জানান, রাজারহাটের আড়ত থেকে পাইকারি দামে লালশাক, পাটশাক, সরিষাশাক, মুলাশাক, লাউশাক ও পুঁইশাক কিনে খুচরা বিক্রি করেন তিনি। তাঁর পরিবারের সদস্য সাতজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি।

রানা বলেন, ‘হালাল ব্যবসা করি। এতে যা আয় হয়, তা নিয়েই সন্তুষ্ট থাকি। পরিবারের সাতজনের ভরণপোষণ আমাকে একাই চালাতে হয়।’

তিনি আরও জানান, ২০ বছরের বেশি সময় ধরে আখ ও গ্যান্ডারির ব্যবসা করছেন। রংপুরের পাগলাপীর ও বড়ভিটা এলাকা থেকে আখ ও গ্যান্ডারি নিয়ে এসে বিক্রি করেন। তবে সব সময় এসব পণ্য পাওয়া যায় না। তাই পাশাপাশি শাক বিক্রি করেন তিনি।

জীবন নিয়ে বড় কোনো প্রত্যাশা নেই রানার। নেই দোতলা বাড়ি নির্মাণের স্বপ্নও। পরিবারের সদস্যদের নিয়ে দুবেলা পেটভরে খেতে পারলেই তৃপ্তি তাঁর।

সাধারণ এই শাক বিক্রেতার কাছে জীবনের সুখ মানে সততার সঙ্গে উপার্জন, পরিবারের মুখে খাবার তুলে দেওয়া আর অল্পতেই সন্তুষ্ট থাকা। প্রতিদিন সন্ধ্যায় রাজারহাটের রেললাইনের পাশে শাকের পসরা সাজিয়ে সেই জীবনসংগ্রামই চালিয়ে যাচ্ছেন রানা মিয়া।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]