বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন রাজারহাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায়

রাজারহাট উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮-৮-২৫ ইং( সোমবার) সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ আসাদুল হক সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা গোলাম রসূল রাখী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা-এমদাদুল হক, রাজারহাট উপজেলার প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, আকবর আলী, মোশাররফ হোসেন,সেকেন্দার আলী লিমন ,উদ্যোক্তা মৎস্য চাষী -মাহবুবুর রহমানসহ অনেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, মোঃ আসাদুল হক সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তা:এমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা -উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা গোলাম রসূল রাখী,
প্রাণী সম্পদ কর্মকর্তা- রহমত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সাংবাদিক সিকান্দার আলী লিমন প্রমূখ।

আলোচনা সভায় মৎস্য চাষের উন্নয়ন, আধুনিক পদ্ধতির প্রসার ও মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় মৎস্য চাষে অবদান রাখায় স্থানীয় উদ্যোক্তা ও চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ আসাদুল হক সহকারী কমিশনার (ভূমি) বলেন, “মৎস্য সেক্টরে আত্মনির্ভরশীলতা অর্জনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।” তিনি মৎস্য চাষীদের প্রশিক্ষণের সহায়তা বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]