
ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মো. মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী মো. মাহমুদুল হাসান জুয়েল, মো. মাসুম মিয়া ও মো. মোজাম্মেল হক বাবু। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রধান সমন্বয়কারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, “সমৃদ্ধশালী উপজেলা গড়তে সবার আগে নদীভাঙন ও বেকারত্ব দূর করা জরুরি।” তিনি আরও বলেন, “উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠায় দলীয় ঐক্য এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা অপরিহার্য।”
এছাড়া বক্তারা ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার আদায় এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক এম. রশিদ আলী, সদস্য সচিব মো. তারিকুজ্জামাল তমাল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মো. জাহিদ হাসান, সদস্য সচিব মো. সাদিকুর রহমান, মুখ্য সংগঠক খন্দকার আল ইমরানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন :