

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিবেদক। ১৫ই আগস্ট , ২০২৫
শুক্রবার (১৫ই আগস্ট) কুড়িগ্রাম শহরে গাড়িয়ালপাড়া ছাত্রশিবিরের জেলা অফিসে জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আরমান হোসেন কেন্দ্রীয় আইন সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা বলতে বোঝায়—আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল ﷺ এর সুন্নাহ, এবং ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন ও তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয়, বরং মানব জীবনের সব দিক—নৈতিকতা, আচার-আচরণ, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি—সব কিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।
ইসলাম শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উন্নতির জন্য প্রতিটি মুসলমানের জন্য ইসলাম শিক্ষা অর্জন ও চর্চা অপরিহার্য।
শহীদ আব্দুল মালেক আজকের দিনে ইসলামী শিক্ষা ব্যবস্থার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে বক্তব্য দেয়ার কারনে সোহরাওয়ার্দী উদ্যানে বাম সংগঠন গুলো মিলে তাকে হত্যা করা হয়।
এ সময় ছাত্রশিবিরের জেলা দায়িত্বশীলদের উপস্থিততে পরীক্ষার্থীদের শ দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :