ভুরুঙ্গামারীতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া মাহফিল


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ৬:২০ অপরাহ্ন /
ভুরুঙ্গামারীতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া মাহফিল

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভূরুঙ্গামারী বাজার জামে মসজিদের ইমাম হযরত আলী।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, অন্যতম সদস্য কাজী নিজামসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল ও ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী।