কুয়েত প্রজেক্টের নামে টাকা নেওয়ার অভিযোগ, নাগেশ্বরীতে গ্রেপ্তার ২


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন /
কুয়েত প্রজেক্টের নামে টাকা নেওয়ার অভিযোগ, নাগেশ্বরীতে গ্রেপ্তার ২

মোঃ সাইফুর রহমান, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে ‘কুয়েত প্রজেক্ট’-এর আওতায় বিভিন্ন সামগ্রী দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নাগেশ্বরী থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার ৯ নম্বর ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে কুয়েত প্রজেক্টের কথা বলে কয়েক হাজার টাকা করে নেওয়া হয়। টাকা নেওয়ার পর প্রতিশ্রুত সামগ্রী না দেওয়ায় তারা প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।

ঘটনার পর আইনগত ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের দাবিতে কয়েকজন ভুক্তভোগী নাগেশ্বরী থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, রেজাউল করিম, পিতা আমজাদ, হাজিপুর থেকে ৬ হাজার টাকা; শহিদুল, পিতা জব্বার আলী, হাজিপুর থেকে ৫ হাজার টাকা; মোঃ আফতার, পিতা মৃত দুখু মিয়া থেকে ৫ হাজার টাকা; বজরুল, পিতা মৃত নুরুদ্দিন, টাকীমারী থেকে ৫ হাজার টাকা এবং মোঃ জোবেদ আলী, পিতা নসিব উল্লাহ, টাকীমারী থেকে ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।এছাড়া মোঃ মমিনুল ইসলাম, মহসিন আলী ও মোঃ শাহিন আলমসহ আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে মহসিন আলীর কাছ থেকে ২০ হাজার টাকা এবং মোঃ শাহিন আলমের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, ‘কুয়েত প্রজেক্ট’-এর নামে টাকা নেওয়ার বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতারণার শিকার ব্যক্তিদের টাকা ফেরতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত বক্তব্য জানা যায়নি।