বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শুলকুর বাজারে জমি বিরোধে দুজনকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রাম সদর উপজেলার পাছগাছি ইউনিয়নের পানাতিপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী নজরুল ইসলাম, কাশেম আলীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় রবিন্দ্রনাথ সেন কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিন্দ্রনাথ সেনের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলাম, কাশেম আলী, রাশেদা বেগম ও শেফালী বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে জমিতে বাঁশ রাখা ও গোবরের সলা শুকানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে স্থানীয় মো. অপিয়ল (৬৫) বিরোধ মীমাংসার চেষ্টা করলে তাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। এতে তাঁর মাথা ও ভুরুর ওপর ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে তাঁর ভাই মো. হাবিবুর রহমান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অপিয়লের ভুরুর ক্ষতস্থানে ৭টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী রবিন্দ্রনাথ সেন বলেন, “দীর্ঘদিন ধরে কাশেমরা জমি, ফসল, পুকুরের মাছ ও গাছপালার ক্ষতি করে আসছেন। বাধা দিলে মারধরের হুমকি দেওয়া হয়। হিন্দু হওয়ায় প্রতিবাদ করতে পারি না। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]