বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

যৌতুকের দাবিতে স্কুলেই স্ত্রীকে মারধর, কারাগারে শিক্ষক স্বামী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এনামুল হক সরকার (৪৫) নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগের ঘটনায় তার স্ত্রীও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এনামুল হক সরকার ও তার স্ত্রী নাসিমা বেগম (৪১) উলিপুর উপজেলার তবকপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ২০১৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাসিমার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে এনামুল নির্যাতন করতেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ২০২২ সালে মামলা হলেও পরে তা আপস-মীমাংসা হয়।

বিজ্ঞাপন

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি এনামুল আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। গত ৬ আগস্ট বিদ্যালয়ের মধ্যাহ্নবিরতির সময় যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহকর্মীদের সামনে এনামুল তার স্ত্রী নাসিমাকে চুলের মুঠি ধরে মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা নাসিমাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে সোমবার থানায় মামলা করেন তিনি। মামলার পর রাতেই পুলিশ এনামুলকে গ্রেপ্তার করে।

তবকপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম বলেন, ‘তারা দুজনই আমার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। নাসিমাকে নির্যাতনের অভিযোগে এনামুল স্যারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক বলেন, যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ার পর এনামুলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]