বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

১৯ বছর বয়স, শরীর এখনো শিশুর মতো-বিরল রোগে চিকিৎসাহীন রাজুর মানবেতর জীবন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ জাকারিয়া হোসেন

জাতীয় পরিচয়পত্রে বয়স ১৯ বছর। কিন্তু শারীরিক গঠন এখনো ছোট্ট শিশুর মতো। বয়সের সঙ্গে শরীরের স্বাভাবিক বৃদ্ধি থেমে যাওয়ায় দীর্ঘদিন ধরে অসহায় ও মানবেতর জীবন কাটাচ্ছেন কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ বেপারীপাড়া গ্রামের বাসিন্দা রাজু আহমেদ।

সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র অনুযায়ী, রাজুর জন্ম ২৬ অক্টোবর ২০০৭। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। শুধু উচ্চতার বৃদ্ধিই থেমে যায়নি, তার হাতেও রয়েছে জটিলতা, যা দৈনন্দিন জীবনযাপনকে আরও কঠিন করে তুলেছে।

বিজ্ঞাপন

রাজুর বাবা মো. গোলাম মোস্তফা ও মা মোছা. রঞ্জিনা বেগম জানান, ছোটবেলায় রাজুর শারীরিক বৃদ্ধি স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করেই তার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। পরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বর্তমানে অর্থসংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

শারীরিক সমস্যার কারণে রাজুর লেখাপড়াও চতুর্থ শ্রেণির পর বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার সুযোগ পেলে হয়তো তার অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সমস্যার পেছনে গ্রোথ হরমোনের ঘাটতি, জিনগত ত্রুটি বা অন্যান্য হরমোনজনিত রোগ দায়ী হতে পারে। সঠিক রোগ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা জরুরি।

রাজুর বাবা একটি উচ্চবিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত। ছয় সদস্যের সংসারে সীমিত আয়ে পরিবার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। বড় ছেলের একটি ছোট দোকান থাকলেও তা দিয়ে সংসারের ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত।

পরিবারের সদস্যরা জানান, সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থার আর্থিক সহায়তা পেলে রাজুর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে। এ জন্য তারা জেলা প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি এবং মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]