বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মাদকবিরোধী সভাকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ, এমপির বক্তব্যের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী-রাজারহাট-কুড়িগ্রাম সদর) আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফুলবাড়ী উপজেলা শাখা। সংগঠনটির দাবি, একটি মাদকবিরোধী সভায় দেওয়া বক্তব্যে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে, যা তাদের ভাষ্য অনুযায়ী ভিত্তিহীন।

সোমবার (৬ জুলাই) ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম (রেজা) ও সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত একটি পথসভায় সংসদ সদস্য রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বলে তাদের অভিযোগ। একই সঙ্গে সভায় নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক একটি জাতীয় ও সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই মাদকবিরোধী কর্মসূচিতে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ উত্থাপন করা উচিত নয় বলে সংগঠনটির মত।

প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল নিয়মিত মাদকবিরোধী সচেতনতা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে অংশ নিয়ে আসছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও এতে অভিযোগ করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন বলেন, সংসদ সদস্যের বক্তব্যে বিএনপির এক ছাত্রনেতার পরিচয় উল্লেখ না করেই তাকে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, “মাদক ব্যবসায়ী কোনো দলের হতে পারে না। একজন দায়িত্বশীল সংসদ সদস্য হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়ার আগে যথাযথ প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি।”

তবে প্রেস বিজ্ঞপ্তিতে উত্থাপিত অভিযোগ এবং ছাত্রদলের দাবির বিষয়ে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নভেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]

ফুলবাড়ীতে ARWO-এর উদ্যোগে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নভেম্বর 3, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Alliance for Rights Women Organization (ARWO)-এর আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মানসিক চাপের কারণ, এর প্রভাব এবং চাপ থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি […]