বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

হাফেজ থেকে বিসিএস ক্যাডার: উলিপুরের ডা. ইব্রাহিমের অনন্য সাফল্য

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের কৃতি সন্তান ডা. ইব্রাহিম এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শৈশব থেকেই মেধাবী এই যুবক কুরআনের হাফেজ, মাদ্রাসার শ্রেষ্ঠ ছাত্র, এমবিবিএস ডাক্তার এবং সম্প্রতি ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক হিসেবে রাষ্ট্রীয় সেবার ময়দানে যুক্ত হয়েছেন।

ডা. ইব্রাহিম প্রাথমিক শিক্ষা শুরু করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বিভিন্ন পর্যায়ে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। মাত্র দেড় বছরে হিফজ সম্পন্ন করেন বালুবাগান হিফজ মাদ্রাসা থেকে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন, দাখিল ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করেন, এবং দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন।

বিজ্ঞাপন

ছোটবেলা থেকে মায়ের স্বপ্ন ছিল, ছেলে ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করবে। আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে। ডা. ইব্রাহিম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে নিজেকে নিবেদন করার জন্য সকলের দোয়া চেয়েছেন।

ডা. ইব্রাহিমের পরিবারও শিক্ষার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বড় ভাই আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে মাস্টার্স ও এমফিল করেছেন এবং বর্তমানে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক। দ্বিতীয় ভাই আল-কুরআনের প্রভাষক, সর্বকনিষ্ঠ ভাই আন্তর্জাতিক হাফেজ এবং সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

এক পরিবারে হাফেজ, আলেম, প্রভাষক ও বিসিএস ক্যাডারের সম্মিলিত সাফল্য নিঃসন্দেহে সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]