বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সীমান্তে বিজিবির অভিযানে ৩৮ লাখ টাকার ইয়াবাসহ চোরাচালানের মালামাল জব্দ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ইয়াবাসহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭২ ঘণ্টার অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক টহল ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,

“বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন,

“আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।”

🔍 SEO শিরোনাম

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, নাগেশ্বরীর ৮ পূজামণ্ডপে জেলা যুবশক্তির সভাপতির আর্থিক সহায়তা

অক্টোবর 19, 2026

নাগেশ্বরী প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা যুবশক্তির সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি পূজামণ্ডপের কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। শনিবার দিনব্যাপী এ কার্যক্রম নাগেশ্বরী কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে শুরু হয়। পরে পশ্চিম পাড়াডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দিরসহ পৌরসভার […]

বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষিণ এশীয় ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কুড়িগ্রামের অনন্যা

অক্টোবর 12, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর অধিকার এবং জেন্ডার সমতা নিয়ে কাজ করা কুড়িগ্রামের তরুণ সংগঠক অনন্যা খাতুন এবার দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একটি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ১৩ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে South Asian Regional Forum on Ending Child Marriage। সেখানে Asmani Foundation-এর মাধ্যমে Plan International Bangladesh-এর Space to […]

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলা নদী রক্ষার দাবি

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ বিশ্ব নদী দিবস উপলক্ষে কুড়িগ্রামে নদী সুরক্ষা, দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ধরলা নদীর পাড়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কর্মী ও সদস্যরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, […]