বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষে একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি-সমর্থক রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে বাবলু (৩০) নামের এক যুবক গুরুতর আহত হন। তাঁকে খানপুরের ৩০০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাহ আলম মানিক প্রথম আলোকে বলেন, ‘আমি বাড়ির সামনে বসে ছিলাম। হঠাৎ রুহুল আমিন ৫০-৬০ জন অস্ত্রধারী সহযোগী নিয়ে এসে অতর্কিতে হামলা চালায়। শুনেছি, তাঁরা কয়েকটি গুলি ছোড়ে। তবে কেন এই হামলা করেছে, তা আমি জানি না।’

অন্যদিকে রুহুল আমিন বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে মানিক বাবলুকে মারধর করে রক্তাক্ত করেছে। আমরা জানতে গেলে মানিক পালিয়ে যায়। আমাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি; বরং মানিক মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসাতে চাইছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কাউকে পাওয়া যায়নি। গুলির কোনো ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

বিজ্ঞাপন

আরও সংবাদ

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

শপিং মল-দোকানপাট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

এপ্রিল 3, 2026

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।  দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]