বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সার্কেল এএসপির অভিযানে নিতাই সাহার ২০ বস্তা ডিএপি পাচারকালে আটক, ৩০ হাজার টাকা জরিমানা, লাইসেন্স বাতিলের সুপারিশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকার অনুমোদিত ডিএপি সার গোপনে পাচারের সময় ২০ বস্তা সারসহ একটি অটোরিকশা আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সোনাহাট ব্রিজপাড় এলাকায় সার্কেল এএসপির তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে স্থানীয় জনতার সহায়তায় এ সার উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট ইউনিয়নের বিএডিসি অনুমোদিত সার ডিলার শ্রী নিতাই চন্দ্র সাহা (পিতা: মৃত হিরালাল সাহা) তার গুদাম থেকে কৃষকদের মাঝে বিতরণ না করে গোপনে একটি অটোরিকশাযোগে সার পাচার করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতার মাধ্যমে অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে বিএডিসির বরাদ্দকৃত ২০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে উদ্ধারকৃত সার ও অটোরিকশা চালককে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক অটোরিকশা চালকের নাম মোঃ রুবেল মিয়া (২৮)। তিনি আন্ধারীঝাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সড়ককাটা গ্রামের বাদশাহ মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সার ডিলার নিতাই চন্দ্র সাহার পক্ষ থেকে মোঃ আবুল হোসেন ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করছেন। তবে ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে অটোরিকশা চালককে আটক দেখানো হয়নি বলে পুলিশ জানিয়েছে। এর আগেও সার কেলেঙ্কারির ঘটনায় ঐ ডিলারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছিল। অভিযোগ রয়েছে এই ডিলার প্রতিনিধি পরিবারের বাড়ি ভূরুঙ্গামারী হলেও তিনি আন্ধারিঝাড় ইউনিয়ন, সোনাহাট ইউনিয়ন ও চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ডিলার হিসেবে কাজ করে যাচ্ছে।

এদিকে স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ, সরকার কর্তৃক কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে বিতরণ না করে কিছু অসাধু ডিলার কৃষি অফিসের কতিপয় দুর্নীতিবাজ উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগসাজশে নিয়মিত কালোবাজারে বেশি দামে বিক্রি করে আসছে। এতে প্রকৃত কৃষকরা সার থেকে বঞ্চিত হচ্ছেন এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কৃষকরা অবিলম্বে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিলসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, “সার আটকের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং আটককৃত সার বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]