বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ফ্যাসিস্ট রউফ মোল্লা, মটর চোর সবুজ ও ভারতীয় নাগরিক সহ তিনজন আটক, আদালতে প্রেরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক পৃথক মামলায় তিনজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুর রউফ মোল্লাহ (৫৪)। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তার পিতা মৃত মকবুল হোসেন মোল্লাহ এবং মাতা মোছাঃ রমিছা বেওয়া। তিনি বাগভান্ডার গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া পানির পাম্প চুরির অভিযোগে আটক করা হয়েছে মোঃ সবুজ মিয়া (২৭) তার পিতা মোঃ শাহা আলম এবং মাতা মোছাঃ সুফিয়া বেগম। তিনি দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। সে ২৭ ডিসেম্বর ভোরে কামাত আঙ্গারিয়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে পুলিশে সোপর্দ করে।

অপরদিকে ভারতীয় নাগরিক ফাতেমা খাতুন (৩৬) আটক করা হয়েছে। তার স্বামী মোঃ আবু বকর। তিনি ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গৌরীপুর থানাধীন খুতাবাগরা গ্রামের বাসিন্দা। ২৬ ডিসেম্বর শিলখুড়ি ইউনিয়নে জনতার মাঝে তার পরিচয় দিতে না পারলে আটক করে এবং নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে প্রেরণ করেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, আটককৃত তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, পৃথক মামলায় আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]