
নিউজ ডেস্ক
সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পাঠ অভিজ্ঞতা তুলে ধরেন এবং বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাঠচক্র শেষে নিয়মিত পাঠাগার ব্যবহারকারী এবং নির্বাচিত সেরা পাঠকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা।
সশিস পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চায় উৎসাহিত করতে এবং সুস্থ সংস্কৃতি ও মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :