
নিউজ ডেস্ক অনলাইন
অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের জন্য কুড়িগ্রাম সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবির সভাপতি মোশারফ হোসেন এবং সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের আহ্বান জানান। পাশাপাশি তারা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরিকল্পিত প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :