সরকারি আদেশের তোয়াক্কা না করে তালাবদ্ধ ভূমি অফিস,বিশেষ প্রোগ্রাম ছাড়া খুলে না অফিসের গেট


Shahariar Srejon প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন /
সরকারি আদেশের তোয়াক্কা না করে তালাবদ্ধ ভূমি অফিস,বিশেষ প্রোগ্রাম ছাড়া খুলে না অফিসের গেট

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রাম চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র নদের বুক চিরে গড়ে ওঠা প্রত্যন্ত চরাঞ্চল—চর কড়াই বরিশাল। দুর্গম এই এলাকায় জনগণের সেবার জন্য স্থাপিত হয়েছে একটি সরকারি ইউনিয়ন ভূমি অফিস। জনসেবার ক্ষেত্রে বাস্তবে এটির চিত্র একদম ভিন্ন।‎‎বৃহস্পতিবার ( ১২ এপ্রিল ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসটির তালা খোলা হয়নি। স্থানীয়দের অভিযোগ, অফিসটি নিয়মিত খোলা হয় না। মাঝে মধ্যে উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এলে তড়িঘড়ি করে খোলা হয়।‎‎এলাকাবাসী জানান, ভূমি সংক্রান্ত জরুরি সেবা নিতে এসে প্রতিনিয়ত ফিরে যেতে হচ্ছে তাদের। এতে একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারের সেবামূলক উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।‎স্হানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। কুড়িগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন চরাঞ্চলের ভুক্তভোগী মানুষজন।