বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে চালু হচ্ছে ফুয়েল কার্ড, লাগবে রেজিস্ট্রেশন-ড্রাইভিং লাইসেন্স

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম

চলমান ‘সংকটকালীন’ সময়ে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে কুড়িগ্রামে জ্বালানি তেল কিনতে ‘ফুয়েল কার্ড’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

কুড়িগ্রামে ‘পযাপ্ত’ জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলমান থাকলেও মোটরসাইকেল চালকদের ‘কৃত্রিম চাহিদা’ পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে। অনেকে মোটরসাইকেলে করে জ্বালানি তেল সংগ্রহ করে পরে তা কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। দলবেঁধে ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল কিনে পরে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। দলবেঁধে গিয়ে তেল কেনার নামে ফিলিং স্টেশনগুলোতে গিয়ে ‘মব সৃষ্টির’ চেষ্টা করছে। জেলার বিভিন্ন স্থানে কালোবাজারে জ্বালানি তেল বিক্রির সত্যতা পাওয়া গেছে। এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতে ‘ফুয়েল কার্ড’ ইস্যুর মাধ্যমে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক জানান, রবিবার অনুষ্ঠিত সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) ‘ফুয়েল কার্ড’ ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাহকরা তাদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওর কার্যালয় থেকে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ করবেন। সেক্ষেত্রে গ্রাহককে জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আবেদন করতে হবে। তবে গ্রহকরা প্রাপ্যতা সাপেক্ষে ‘ফুয়েল কার্ড’ ব্যবহার করে যেকোনও ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনতে পারবেন। কৃষকরা আগের নিয়মেই সেচের জন্য ডিজেল নিতে পারবেন।

জেলা প্রশাসক বলেন, ‘সবার চাহিদা ও দাবির প্রেক্ষিতে ফুয়েল কার্ড ব্যবহার করে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার ইউএনও ফুয়েল কার্ড ইস্যু করবেন। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ফুলবাড়ী উপজেলায় কার্ড ইস্যু শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে জেলাজুড়ে এই কার্যক্রম শুরু হবে।’

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও জেলা ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]