
অনলাইন নিউজ ডেস্ক
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়নে ৭ দফা প্রস্তাব তুলে ধরেছেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, গণঅধিকার পরিষদ-জিওপি’র উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. এস.এম নুরে এরশাদ সিদ্দিকী।
তিনি বলেন, স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে টেকসই উন্নয়নের ইতিহাসকে সমৃদ্ধ করতে। তাই উলিপুরের বুড়াবুড়ী ইউনিয়নে উন্নয়নে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা:
১. রাস্তা পাকাকরণ – ২ নং ওয়ার্ডের অটোস্ট্যান্ড থেকে ৮ নং ওয়ার্ডের জনতার হাট খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা দ্রুত পাকাকরণ। এতে বুড়াবুড়ী থেকে উলিপুরে সরাসরি যোগাযোগ স্থাপন হয়ে সময় ও অর্থ সাশ্রয় হবে।
২. কাঁচা রাস্তা মেরামত – ৫ নং ওয়ার্ডের বকসীগঞ্জ কাশিমবাজার বাঁধের পশ্চিমমুখী রাস্তা থেকে ৬ নং ওয়ার্ডের দেলদারগঞ্জ বাজার পর্যন্ত ১.৫ কিলোমিটার রাস্তা সংস্কার, যাতে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর উপজেলা ও জেলা প্রশাসনে যাতায়াত সহজ হয়।
৩. নদীভাঙন প্রতিরোধ – ৩ ও ৬ নং ওয়ার্ডের ৬০০ মিটার এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম সম্প্রসারণ।
৪. কারিগরি ও কৃষি কলেজ স্থাপন – ২ নং ওয়ার্ড ও বেগমগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সীমানায় একটি কারিগরি ও কৃষি কলেজ স্থাপন, যার সম্ভাব্য স্থান বুড়াবুড়ী পাকারমাথা এলাকা।
৫. ব্যাংক শাখা স্থাপন – বুড়াবুড়ী বাজারে একটি ব্যাংকের শাখা স্থাপন করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের আর্থিক সেবা সহজতর করা।
৬. উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন – বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ।
৭. হাট-বাজার উন্নয়ন – বুড়াবুড়ী হাট, বকসীগঞ্জ কাশিম বাজার হাট ও মন্ডলের হাটের অবকাঠামো উন্নয়ন।
এড. নুরে এরশাদ সিদ্দিকী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহ দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসবে এবং জনগণের সার্বিক সহযোগিতায় বুড়াবুড়ী ইউনিয়নসহ উলিপুর হবে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত অঞ্চল।
আপনার মতামত লিখুন :