বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন এবি পার্টি প্রার্থী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাসুদ রানা ।। কুড়িগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খাঁন (ডাঃ নজরুল)।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নির অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা এর কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মোস্তাক মিয়ার নিকট হইতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।

ফরম সংগ্রহ শেষে নজরুল ইসলাম খাঁন বলেন, আজ আমার কাছে অত্যন্ত আনন্দের দিন। মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। কুড়িগ্রাম-২ আসনের মানুষ নির্বাচনে ভোট প্রদানের জন্য প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এ আসনের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য, মৌলিক অধিকার আদায়ের জন্য এই নির্বাচন। আমরা আশাবাদী কুড়িগ্রাম-২ আসনের মানুষ ঈগল মার্কার পক্ষে রায় দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]