কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদক ও ভারতীয় পন্য আটক


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন /
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদক ও ভারতীয় পন্য আটক

ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে ব্যাটালিয়ন ২২ বিজিবি অভিযানে চালিয়ে ৩৪,৯১,৪৭৭/- (চৌত্রিশ লক্ষ একানব্বই হাজার চারশত সাতাত্তর) টাকা মূল্যের ইয়াবা, গাঁজা, মদ, গবাদিপশু, কসমেটিকস্, ভারতীয় রুপিসহ ০১ জন চোরাকারবারী এবং বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে।

‎সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

‎অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান,কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সকল ধরনের নাশকতা নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।