বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

শহীদ রায়হানের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: কান্নায় ভেঙে পড়লেন শহীদের বাবা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার শহীদ রায়হানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নেতাকর্মীরা। এ সময় ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ রায়হানের বাবা।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শহীদ রায়হানের বাবা বলেন, “আমার একটাই ছেলে। কোনো মেয়ে নাই। দুনিয়া জুড়ে রায়হানই ছিল আমার সব। সে আমার সঙ্গে বন্ধুর মতো মিশত।”

তিনি আরও বলেন, “বন্ধুরা ও কোম্পানির লোকজন বারবার আন্দোলনে যেতে নিষেধ করেছিল। কিন্তু ছাত্রদের ওপর অত্যাচার আর গুলির শব্দ শুনে সে ঘরে বসে থাকতে পারেনি। আন্দোলনে গিয়ে দুই বছরের ছোট্ট সন্তানকে এতিম করে শহীদ হয়ে গেল আমার রায়হান।”

এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি কান্নায় ভেঙে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে সান্ত্বনা দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, “আমরা পর্যায়ক্রমে সব শহীদ পরিবারের কাছে যাচ্ছি। তাদের কথা শুনছি, কষ্ট ভাগ করে নিচ্ছি। প্রতিটি পরিবারের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে।”

সংগঠনের যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন, “শহীদদের পরিবারের কাছে গিয়ে আমরা তাদের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস শুনছি। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।”

এ সময় সংগঠনের সাবেক নেতা আতাউর রহমান, মামুনুর রশিদ, হৃদয় বিন আজাদ, আব্দুর রাজ্জাক, বন্ধনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]