কুড়িগ্রামের রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও আব্দুল কাইয়ুম আকন্দ। অনুষ্ঠানে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ ৩-০ গোলে পরাজিত করে রংপুর ফুটবল একাদশকে। খেলার পুরোটা সময় মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতি।
আপনার মতামত লিখুন :