রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে রৌমারী থানার ঝগড়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসে জুয়া খেলার সময় এ নিয়ে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।





