রেললাইন সংস্কার শেষে উলিপুর ষ্টেশন পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস চালু করা হবে: মহাপরিচালক


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ১০:০২ অপরাহ্ন /
রেললাইন সংস্কার শেষে উলিপুর ষ্টেশন পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস চালু করা হবে: মহাপরিচালক

জাহিদ হাসান।। হামার কুড়িগ্রাম

‎রেললাইন সংস্কারের কাজ শেষে উলিপুর ষ্টেশন পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চালু করার কথা বলেছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন।

‎শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ষ্টেশন থেকে স্পেশাল ট্রেন যোগে কুড়িগ্রাম-উলিপুর রেল লাইনের সংস্কার কাজ পরিদর্শন শেষে উলিপুর ষ্টেশনে আসেন মহাপরিচালক আফজাল হোসেন।

‎এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, কুড়িগ্রাম থেকে উলিপুর রেললাইন বেশ ঝুঁকিপূর্ণ। সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার শেষে কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর ষ্টেশন পর্যন্ত চালু করা হবে। তবে রেললাইনের দু’পাশে ঝুঁকিপূর্ণ বাড়ী-ঘর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।