রাজীবপুরে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন /
রাজীবপুরে আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন আওয়ামী যুব লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজীবপুর থানার একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজীবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত শাহজাহানকে আদালতে পাঠানো হবে।