
রাজিবপুরে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চর রাজিবপুর ইউনিয়নের পূর্ব কড়াতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতের নাম মাসুদ রানা (৩৫)। তিনি চর রাজিবপুর কাচারীপাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :