রাজারহাট উপজেলায় অগ্নিকান্ডে ভস্মীভূত ৫টি পরিবার, ক্ষয়ক্ষতি আনুমানিক ৩০ লক্ষ টাকা


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ১১:১৫ অপরাহ্ন /
রাজারহাট উপজেলায় অগ্নিকান্ডে ভস্মীভূত ৫টি পরিবার, ক্ষয়ক্ষতি আনুমানিক ৩০ লক্ষ টাকা

মোঃ মিজানুর রহমান ।। কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নে অগ্নিকাণ্ড ৫ টি পরিবারের ১২ টি ঘরসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

আজ সন্ধ্যায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামের হানিফ আলী ও তাঁর ৩ পুএসহ পরশি এরশাদ আলী নামের মোট ৫ টি পরিবারের ১২ টি ঘরে থাকা বিভিন্ন মালামাল ও নগদ অর্থসহ ৩০ লক্ষাধিক টাকা মুল্যের বিভিন্ন আসবাবপত্র পুঁড়ে ছাই হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান আজ সন্ধ্যা ৭ ঘটিকায় সময় আগুনের ধোঁয়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে একবারে ঘরগুলোতে আগুনে জ্বলে উঠে।
পরে ফায়ারসার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডের সুএ কোথায় থেকে হয়েছে এবিষয়ে নিদিষ্ট কেউ বলতে পারছে না,তবে অনেকের ধারণা বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান বিষয়টি অবগত হয়েছি প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কম্বল ও খাবার বিতরণ করেছি।আগামীকাল আমি ক্ষতিগ্রস্ত পরিবারে গিয়ে খোঁজখবর নিয়ে আরো সরকারি ভাবে সহায়তা করা হবে।