কুড়িগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন /
কুড়িগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

মোঃ মশিউর রহমান বিপুল , কুড়িগ্রাম সদর

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ (ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ-এর পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব রিপন মিয়া, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, “কুড়িগ্রামের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ভাইকে বিজয়ী করতে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের জনগণ বিএনপির প্রার্থীর পক্ষেই রায় দেবেন।”