রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কৃষকদের মাঝে সার, বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মোট ৮৫ জন কৃষকের হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ৭০ জন কৃষককে মাসকলাই বীজ, ১০ জনকে রাইস ট্রান্সপ্লান্টার এবং ৫ জনকে পাওয়ার স্প্রেয়ার দেওয়া হয়। এছাড়া রিপারসহ অন্যান্য কৃষি যন্ত্রও বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এসময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় হবে। সরকারের এ উদ্যোগ কৃষকের জীবনমান উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]