রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান


HK প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন /
রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজারহাট রেলওয়ে স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

অভিযানে যুবদলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা স্টেশন এলাকার ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ ও মৌখিক প্রচারণা চালানো হয়।

রাজারহাট উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল ও আবুল কালাম আজাদসহ যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।