বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মহিয়সী নারী মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা তুহিন চৌধুরী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মো ইউসুফ খাঁন

আজ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ট্রাজেডিতে শাহাদাত বরনকারি জলঢাকার মহিয়সী নারী শহীদ মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নীলফামারী জেলা বিএনপির নেতা ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী জনাব শাহরিন ইসলাম তুহিন চৌধুরী।

নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহীদ মাহেরিন চৌধুরীর সমাধিস্থল জলঢাকার বগুলাগাড়িতে পৌঁছান। জনাব তুহিন চৌধুরী বগুলাগাড়ীতে এসে পৌঁছলে বগুলাগাড়ী স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অতিথীকে স্বাগত জানান। তিনি শহীদের সমাধির সামনে নিরবে কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন এবং ফাতিহা পাঠ করেন। তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন ও মুনাজাত করেন। এ সময় তাঁর সাথে জলঢাকা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালী সহ বিএনপির উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। তুহিন চৌধুরী শহীদ মাহেরিন চৌধুরীকে একজন আদর্শ শিক্ষক ও অনুকরনীয় আদর্শ হিসাবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত শেষে জনাব তুহিন চৌধুরী জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মরহুম আনোয়ারুল কবির চৌধুরীর কবর জিয়ারত করেন এবং মুনাজাতে অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

জুন 4, 2026

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ সব ধরনের গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার একদিন পরই আবাসিক লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০-৫০ ইউনিট এবং ০-৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত […]

শপিং মল-দোকানপাট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

এপ্রিল 3, 2026

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।  মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।  দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় […]

আজ পবিত্র লাইলাতুল কদর

মার্চ 16, 2026

নিউজ ডেস্ক আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল নামাজের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। তবে অনেক আলেমের মতে, ২৬ রমজানের দিবাগত রাতেই শবেকদর হওয়ার সম্ভাবনা বেশি। […]