বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মরিচ ক্ষেতে গোপনে চাষ, কুড়িগ্রামে ১০ ফুট গাঁজা গাছ জব্দ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকায় মরিচ ক্ষেতে গোপনে চাষ করা একটি বড় আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকার কৃষক ইউসুফ মিয়া দীর্ঘদিন ধরে মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ পরিচর্যা করে আসছিলেন।

বিজ্ঞাপন

প্রায় দুই বছর বয়সী গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছেছিল। ফুল আসার আগেই পুলিশের অভিযানে গাছটি জব্দ করা হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাছটি উদ্ধার করা হয়।

এ সময় আশপাশের এলাকায় আরও গাঁজা গাছ রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি চালানো হয়। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চরাঞ্চলের কিছু অসাধু ব্যক্তি অধিক লাভের আশায় মাদক ব্যবসায়ীদের প্ররোচনায় গাঁজা চাষে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

মাদক চাষ, ব্যবসা কিংবা কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]