তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিল দুই যুবক। এ সময় সেতুর ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকেই মৃত ঘোষণা করেন।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় সেতুর সংযোগ সড়কে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারী নিহত হন।
পোস্ট টি পড়া হয়েছে : 737
বিজ্ঞাপন

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

নভেম্বর 1, 2026
নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]